মালদা

নব নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের নিয়ে কালিয়াচকে অনুষ্ঠিত হল নবীন বরণ উৎসব

নব নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের নিয়ে কালিয়াচক নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল নবীন বরণ উৎসব। কালিয়াচক দক্ষিণ চক্রের প্রাথমিক শিক্ষা সেলের উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে এদিনের এই নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়।  শনিবার প্রাথমিক শিক্ষা সেলের উদ্যোগে আয়োজিত এই নবীন বরণ উৎসবে উপস্থিত ছিলেন প্রাথমিক সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু, প্রাথমিক শিক্ষা সেলের দক্ষিণ চক্রের সভাপতি হাপিজুল রহমান সহ স্থানীয়রা। এদিন কালিয়াচক দক্ষিণ চক্রের মোট ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৪০ জন নতুন শিক্ষকদের নিয়ে এই অনুষ্ঠানটি করা হয়। নবীন বরণ উৎসব উপলক্ষে বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/wQWz19TRMRE